ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে উপজেলার ময়দান সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬ এর সাব পিলার ৭ এর নিকট এ ঘটনা ঘটে। দুই বাংলাদেশির সাথে অনুপ্রবেশে সহায়তাকারী এক ভারতীয় রয়েছেন বলে জানা গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে.কর্নেল জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত বাংলাদেশি হলো উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের সোহরাব আলীর পুত্র শামীম হোসেন(২৬) ও হামিদুল ইসলামের পুত্র শাহজালাল মিয়া (১৭)। তারা পেশায় নির্মাণ শ্রমিক এবং নির্মাণ কাজ করার জন্য ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে।

সীমান্ত সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬ এর ৭ এস পিলারের নিকট কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী গ্রামের মৃত হাসু ডাকাতের পুত্র নাজির হোসেনের বাড়ির গেট নির্মাণের কাজ করতে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের দীঘলটারী ক্যাম্পের টহলরত বিএসএফ বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে নাজির হোসেনের বাড়ি থেকে ওই দুই বাংলাদেশিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামাল হোসেন বলেন, অবৈধ অনুপ্রবেশের পর দুজন বাংলাদেশিকে আটকের বিষয়টি আমরা জেনেছি। এ ধরণের ঘটনায় আটককৃতদের সাধারণত স্থানীয় থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিএসএফ।

বিএসএফ Gর সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে শনিবার বিকাল পর্যন্ত তাদের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত