ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ অনুশীলন ক্যাম্পে দ. আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় শনাক্ত

অনুশীলন ক্যাম্পে দ. আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় শনাক্ত

জাতীয় দলের অনুশীলন ক্যাম্প চলাকালে দক্ষিণ আফ্রিকার দুই জন ক্রিকেটার মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

এরইমধ্যে দুই খেলোয়াড়কে নিয়ম অনুসারে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে কোন দুই জন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন; তা প্রকাশ করা হয়নি।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানায়, ‘আইসোলেশনে থাকা দুই খেলোয়াড়কে নিয়মিত ফলো-আপে রাখছে সিএসএ’র মেডিকেল দল। তাদের দুইজনের কোনো বিকল্প থাকছে না অনুশীলন ক্যাম্পে।

ক্যাম্পে অনুশীলন করছেন যেসকল ক্রিকেটাররা: এইডেন মার্করাম, আন্দিলে ফেলুকায়ো, এনরিখ নর্তসে, বিউরান হ্যান্ডরিকস, বিয়র্ন ফরচুন, ড্যারিন দুপাভিলন, ডেভিড মিলার, ডিন এলগার, ডোয়াইন প্রিটোরিয়াস, জর্জ লিন্ডে, গ্লেন্টন স্টার্ম্যান, হেইনরিখ ক্লাসেন, জানেমান মালান, জন-জন স্মাটস, জুনিয়র দালা, কাগিসো রাবাদা, কিগান পিটারসেন, কেশব মহারাজ, কাইল ভেরিন্নে, লুঙ্গি এনগিদি, লুথো সিপামলা, পিটার মালান, পিট ফন বিলজন, কুইন্টন ডি কক, রসি ফন ডার ডুসেন, রিজা হ্যান্ডরিকস, রুদি সেকেন্ড, সেনুরান মুথুসামি, সিসান্দা মাগালা, তাবরিজ শামসি, টেম্বা বাভুমা, জুবায়ের হামজা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত