ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত মরে গেলেও বিবেক বা মুখ বন্ধ হবে না: জেড আই খান পান্না

মরে গেলেও বিবেক বা মুখ বন্ধ হবে না: জেড আই খান পান্না

জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না (ফাইল ফটো)

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্না বলেছেন, আমার বিবেক বা মুখ বন্ধ করার জন্যে হয়তো এই হত্যাচেষ্টা মামলা দেওয়া হয়েছে। তবে আমি মরে গেলেও আমার বিবেক বা মুখ বন্ধ হবে না। এটা আপনারা লিখে রাখেন।

সোমবার (২১ অক্টোবর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

জেড আই খান পান্না বলেন, আমি এমন কোনো কাজ করিনি যে আমার নামে মামলা দেওয়া হবে। রাজনৈতিক মামলা হলে মেনে নিতাম। সেখানে আমার আপত্তি ছিলো না, জীবনে অনেক মামলা খেয়েছি। তবে একটা হত্যাচেষ্টার মামলা তাও মেরাদিয়ায়। যেটা কোথায় আমি জানি না, ওখানে কখনো যাইনি। এটা আমাকে কষ্ট দিয়েছে।

প্রবীণ এই আইনজীবী বলেন, আজ একটি পত্রিকায় দেখলাম, বাদি বলেছে সে আমাকে চেনেই না। তাহলে এই মামলা কেন, আমার বিবেক বা মুখ বন্ধ করার জন্যে হয়তো। তবে আমি মরে গেলেও আমার বিবেক বা মুখ বন্ধ হবে না।

১৭ অক্টোবর জেড আই খান পান্নার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়। এ মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবী জেড আই খান পান্না এ মামলার ৯৪ নম্বর আসামি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত