ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাদেশ আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে শ্রমিকদের অবরোধ

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে শ্রমিকদের অবরোধ

বকেয়া বেতনের দাবি

বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ার বাইপাইল মোড়ে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জেনারেশন নেক্সট নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে কারখানাটির শ্রমিকরা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের মুখে কার্যত অচল হয়ে পড়েছে সড়কটি। একই সাথে ওই এলাকা থেকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কটিতেও যান চলাচল বন্ধ রয়েছে। তীব্র যানজট সৃষ্টি হয়েছে সড়কটির উভয় পাশের লেনে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ গত তিন মাস যাবত শ্রমিকদের বেতন ও অন্যান্য ভাতা পরিশোধ করছে না। বেতন না দিয়েই কিছুদিন আগে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মালিকপক্ষ কয়েক দফায় শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও গত ৩ মাসে কোন বেতন ভাতা পাননি তারা। কারখানাটিতে স্টাফদেরও কয়েক মাসের বেতন ভাতা বকেয়া বলে জানিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

সাইফুল ইসলাম নামে কারখানাটির একজন শ্রমিক বলেন, গত তিন মাস ধরে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। বাসা ভাড়া ও দোকানে বাকি থাকায় অনেকটাই না খেয়ে দিন পার করছি। কোথাও চাকরিও পাচ্ছি না।

“এক মাসের বেতন-ভাতা বকেয়া রেখে গত দুই মাস আগে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। এখনও কারখানা বন্ধ রয়েছে। চলতি মাস পর্যন্ত আমাদের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। গত মাসে বিজিএমইএ এবং শ্রম মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিলেও এখনও বকেয়া বেতন ভাতা পাইনি। তাই বাধ্য হয়ে মহাসড়কে এসেছি। বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে,” বলেন এই শ্রমিক।

শিল্প পুলিশের একজন কর্মকর্তা বলেন, সকাল থেকে জেনারেশন নেক্সটের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা ঘটনাস্থলে আছি, চেষ্টা করছি শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি সমস্যার সমাধান করার।

তবে এ বিষয়ে একাধিকবার কল করেও শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলমের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত