ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব মাথায় আঘাত, রাশিয়া সফর বাতিল করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

মাথায় আঘাত, রাশিয়া সফর বাতিল করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

নিজ বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। চিকিৎসকদের পরামর্শে রাশিয়া সফর বাতিল করেছেন তিনি।

সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট লুলা গত শনিবার ব্রাসিলিয়ায় নিজ বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তার মাথায় পাঁচটি সেলাই লেগেছে এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রাসিলিয়ার সিরিও-লিবানেস হাসপাতাল বলেছে, তারা প্রেসিডেন্টকে অস্থায়ীভাবে দীর্ঘ দূরত্বের ফ্লাইট এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। প্রেসিডেন্টের মাথার পেছনে আঘাত লেগেছে এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য রোববার বিকেলে প্রেসিডেন্টের রাশিয়া সফরে যাওয়ার কথা ছিল।

ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট লুলা ব্রাসিলিয়া থেকে ভিডিও লিংকের মাধ্যমে ব্রিকস সম্মেলনে অংশ নেবেন। তবে প্রেসিডেন্টের আঘাতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কার্যালয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত