ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় দলীয় বিবেচনায় বিসিএস কর্মকর্তা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

দলীয় বিবেচনায় বিসিএস কর্মকর্তা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেধার বাইরে নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি রাজশাহী বিজিবির সদর দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ধরে অনেককেই নিয়োগ দিয়েছে। এর মধ্যে কিছু মেধারভিত্তিতে চাকরি পেয়েছে। আর কিছু দলীয় বিবেচনায়। তাই দলীয় বিবেচনায় যারা চাকরি পেয়েছে, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে ১৮৭ জন কর্মকর্তা যোগ দেননি, তাই তারা আর পুলিশ নন, তারা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে শিগগিরই আইনের মুখোমুখি করা হবে।

মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে সরকারের কাছে তথ্য নেই। তবে অনুসন্ধানী সাংবাদিকরা তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়াসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত