ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন গৌরিকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে মার খেয়েছিলেন শাহরুখ

গৌরিকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে মার খেয়েছিলেন শাহরুখ

‘শাহরুখের জীবন জুড়ে একজন নারী রয়েছেন আর তিনি হলেন গৌরি খান। শাহরুখ খান গৌরির প্রতি আসক্ত’— শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু বিবেক ভাসওয়ানি এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন।

সেই গৌরিকে নিজের করে পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি শাহরুখ খানকে। গৌরির সঙ্গে যখন প্রেম করেন, তখন শাহরুখের বয়স কম। একবার দিল্লির গ্রিন পার্কে ঘুরতে গিয়ে স্থানীয় ছেলেদের হাতে মারও খেয়েছিলেন বলিউড বাদশা।

স্মৃতিচারণ করে শাহরুখ খান বলেন, “একবার আমি আমার গার্লফ্রেন্ডকে (গৌরি খান) নিয়ে আড্ডা দিচ্ছিলাম। কয়েকজন ছেলে আমাদের কাছে আসে। আমাকে জিজ্ঞাসা করে, মেয়েটি কে? আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলি আমার বান্ধবী। কিন্তু একটি ছেলে বলে, ‘না, মেয়েটি তোমার ভাবি।’ এরপর ছেলেদের সঙ্গে তর্ক বাধে, যা মারামারিতে গড়ায়। তারা আমাকে মেরেছিল। মারামারির সময়ে একটি ছেলে মাটির কাপ আমার মুখে ছুড়ে মেরেছিল।”

আতঙ্কগ্রস্ত হয়ে পড়ায় সেদিন গৌরি খানকে গার্লফ্রেন্ড (প্রেমিক) বলে পরিচয় করাতে পারেননি শাহরুখ। এ তথ্য উল্লেখ করে শাহরুখ খান বলেন, ‘এখনো গৌরিকে নিয়ে দিল্লিতে গেলে, কেউ যদি জিজ্ঞাসা করে উনি (গৌরি) কে? আমি বলে ফেলি, ‘সে আমার ভাবি হয়।’১৯৮৪ সালে এক বন্ধুর বাড়িতে প্রথম দেখা শাহরুখ-গৌরির। তখন শাহরুখের বয়স ২৫। প্রথম দেখাতেই গৌরির প্রেমে পড়েন তিনি। অনেক সংগ্রামের পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তারা।বিয়ের পরও প্রায় ছয় বছর পর্যন্ত সংগ্রাম করেছেন শাহরুখ-গৌরি। ১৯৯৭ সালে শাহরুখ-গৌরীর প্রথম ছেলে আরিয়ানের জন্ম হয়। এরপরই বলিউডের অন্যতম নাম হয়ে ওঠেন শাহরুখ। অন্যদিকে গৌরী ঝুঁকে পড়েন ইন্টেরিয়র ডিজাইনিং-এর দিকে। ২০০০ সালের মে মাসে তাদের মেয়ে সুহানার জন্ম হয়। ২০১৩ সালে সারোগেসি পদ্ধতিতে তৃতীয় সন্তান আব্রামের মা-বাবা হন এই তারকা দম্পতি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত