ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই

সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই

সুজেয় শ্যাম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।

পরিবার সূত্রে জানা গেছে, সুজেয় শ্যাম দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তার হৃদ্‌যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। এছাড়া ডায়াবেটিস ছিল অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যা ছিল।

সুজেয় শ্যাম ১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। ১০ ভাই-বোনের মধ্যে সুজেয় ছিলেন ষষ্ঠ। তার বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ছিলেন চা-বাগানের মালিক। তার শৈশব কেটেছে সিলেটের চা-বাগানে।

সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য।

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম।

গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। সংগীতে অবদানের জন্য তিনি ২০১৮ সালে একুশে পদক এবং এর আগে ২০১৫ সালে পান শিল্পকলা পদক।

শেষ শ্রদ্ধা জানাতে ঢাকেশ্বরী মন্দিরে মরদেহ
সুজেয় শ্যামের মরদেহ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর রাজধানীর সবুজবাগ বড়দেশ্বরী শ্মশানে তার শেষকৃত্য হবে। সুজেয় শ্যামের মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম লিজা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত