ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন ‘সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকের চেয়েও খারাপ হবে’

‘সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকের চেয়েও খারাপ হবে’

কয়েক দিন আগে গুলি করে হত্যা করা হয় ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিককে। এ হত্যার দায় নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল।

এই লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। এরই মধ্যে প্রাণনাশের হুমকি পেলেন সালমান খান।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নাম্বারে সালমান খানকে হত্যার হুমকির মেসেজ পাঠানো হয়েছে। হুমকিদাতা একটি শর্ত জুড়ে দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

ট্রাফিক পুলিশকে পাঠানো মেসেজে বলা হয়েছে, ‘বিষয়টিকে হালকাভাবে নেবেন না। সালমান খান যদি বেঁচে থাকতে চায় এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে বিরোধের অবসান চায়, তাহলে তাকে ৫ কোটি রুপি দিতে হবে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকের চেয়েও খারাপ হবে।’

বাবা সিদ্দিকের হত্যাকাণ্ডের পর থেকেই সালমান খানের নিরাপত্তা নিয়ে নানা শঙ্কার কথা শোনা যাচ্ছে। সালমানের ছোট ভাই আরবাজ খান কয়েক দিন আগে জুম টিভিকে বলেন, ‘আমরা ভালো আছি। বলব না যে, আমরা পুরোপুরি ভালো আছি। কারণ পরিবারে অনেক কিছু ঘটছে।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত