ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার সিলেট সীমান্ত থেকে বাংলাদেশিকে তুলে নিলো বিএসএফ

সিলেট সীমান্ত থেকে বাংলাদেশিকে তুলে নিলো বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা হোছন আহমদ (৪১) নামে এক বাংলাদেশি ব্যক্তিকে তুলে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ১২৬৮ নম্বর পিলার এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। এ ঘটনায় হোছন আহমদের পরিবারের পক্ষ থেকে রাতে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত হোছন আহমেদকে ফেরত দেয়নি বিএসএফ বলে জানা গেছে। হোছন আহমদ উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল হকের ছেলে।

পারিবার সূত্র জানায়, ভারত সীমান্তের পাশে গরু চড়াচ্ছিল হোছন আহমদ। দুপুর ১২টার দিকে তার একটি গরু ভারত সীমান্তের অভ্যন্তরে চলে যায়। গরু আনতে হোছন আহমদ ভারত সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গরুসহ তাকে আটক করে নিয়ে যান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, হোছন আহমদ নিজের গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হোছনকে উদ্ধারে পরিবারের সদস্যরা বিজিবির পান্তুমাই ক্যাম্পের সহযোগিতা চাইলে থানায় গিয়ে জিডি করার পরামর্শ দেওয়া হয়। পরে রাতেই পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তাকে ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক আয়োজনের কথা রয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত