ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার অসীম ও অপু উকিলের ব্যাংক হিসাব জব্দ

অসীম ও অপু উকিলের ব্যাংক হিসাব জব্দ

অসীম কুমার উকিল ও অপু উকিল (সংগৃহীত ছবি)

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল এবং তাদের দুই সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে। একইসঙ্গে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাব স্থগিত রাখতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বুধবার (১৬ অক্টোবর) বিএফআইইউ’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিএফআইইউ’র নির্দেশনা অনুযায়ী, উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের জব্দ করা ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন আগামী ৩০ দিন বন্ধ থাকবে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে।

বিএফআইইউ’র এক কর্মকর্তা জানিয়েছেন, অসীম কুমার উকিল দম্পত্তির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে সেগুলো জব্দ করা হয়েছে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ’র চিঠিতে বলা হয়েছে। চিঠিতে অসীম কুমার উকিল, অপু উকিল, শায়ক উকিল ও শুদ্ধ উকিলের জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউ’র নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে, সেগুলোর সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন: হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেনের যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত