ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় ‘বাংলাদেশকে উগ্রবাদী চিহ্নিত করতে ভারতের অপপ্রচার’

‘বাংলাদেশকে উগ্রবাদী চিহ্নিত করতে ভারতের অপপ্রচার’

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‌‘বাংলাদেশকে একটি উগ্রবাদী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে ভারত অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় বাংলাদেশ একটি উগ্রবাদী দেশ। এর ভেতর দিয়ে ভারত নিজ দেশের চলমান উগ্রবাদ পুষ্ট করতে চায়। বাংলাদেশে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটছে, যা কোনোভাবেই কাম‍্য নয়। এসব বিচ্ছিন্ন ঘটনা।’

শনিবার (১২ অক্টোবর) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রথম শহিদ আবু সাঈদের আত্মত্যাগ জাতি স্মরণ রাখবে। ছাত্র বিপ্লবের অগ্রনায়কের পাঠদানের এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।’

ফ্যাসিবাদের শক্তি রাজপথে না থেকে অনলাইনে সক্রিয় হচ্ছে। তাদের অপশক্তিকে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।

এর আগে, আজ সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফিতা কেটে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের উদ্বোধন করেন উপদেষ্টা। পরে তিনি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত