ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় এ বছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ বছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্য বছর দুই বা তিনকোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্দ দেওয়া হলেও এ বছর চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, পূজামণ্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এর আগে তিনি শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া সার্বজনীন পূজামণ্ডপ এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা, গোয়ালবাড়ি এবং সন্তোষপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত