ঢাকা বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন অভিনেতা জামাল উদ্দিন হোসেন মারা গেছেন

অভিনেতা জামাল উদ্দিন হোসেন মারা গেছেন

টেলিভিশন ও মঞ্চ নাটকের অভিনেতা জামাল উদ্দিন হোসেন মারা গেছেন।

শনিবার (১২ অক্টােবর) কানাডার ক্যালগিরিতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর।

জামাল উদ্দিন হোসেনের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে আমেরিকা থেকে নিশ্চিত করেছেন অভিনেতা-নাট্যপরিচালক শামসুল আলম বকুল।

তিনি বলেন, জামাল উদ্দিন হোসেন অসুস্থ ছিলেন। আজ তিনি চলে গেলেন। দেশের টিভি ও মঞ্চ নাটকে তার অবদান ভুলবার নয়।

একুশে পদকপ্রাপ্ত জামাল উদ্দিন হোসেন অনেক দিন ধরে আমেরিকায় বসবাস করছিলেন। কিছুদিন আগে কানাডায় ছেলের কাছে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে অনেক বছর যুক্ত ছিলেন জামাল উদ্দিন হোসেন। তার স্ত্রী রওশন আরা হোসেনও একজন অভিনয় শিল্পী। এই দম্পতির ছেলে তাশফিন হোসেন কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আর মেয়ে বসবাস করেন আমেরিকায়।

জামাল উদ্দিন হোসেন নাগরিক নাট্য সম্প্রদায় ছেড়ে একসময় প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন তিনি। বিটিভিতে অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অনেকগুলো মঞ্চ নাটকে নির্দেশনা দিয়েছেন।

তার নির্দেশিত আলোচিত নাটকগুলোর মধ্যে আছে চাঁদ বণিকের পালা, খাঁচার ভিতর অচিন পাখি, রাজা রাণী, বিবি সাহেব, যুগলবন্দি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত