ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব মাঝ আকাশে পাইলটের মৃত্যু

মাঝ আকাশে পাইলটের মৃত্যু

মাঝ আকাশে মারা গেছেন তুর্কি এয়ারলাইন্সের একজন পাইলট। এ ঘটনায় ফ্লাইটটি নিউইয়র্কে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বুধবার এয়ারলাইন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এয়ারলাইন্সের মুখপাত্র ইয়াহিয়া উসতুন এক্স-এ এক পোস্টে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বিমানটি পশ্চিম মার্কিন উপকূলীয় শহর সিয়াটল থেকে উড্ডয়ন করেছিল।

তিনি লিখেছেন, ‘আমাদের এয়ারবাস ৩৫০, ফ্লাইট টিকে২০৪ এর পাইলট সিয়াটল থেকে ইস্তাম্বুল যাওয়ার সময় মাঝা আকাশে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসায় ব্যর্থতার পর ফ্লাইট ক্রু এবং একজন কোপাইলট জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন, কিন্তু অবতরণের আগেই তিনি মারা যান।’

৫৯ বছর বয়সী পাইলট ২০০৭ সাল থেকে তুর্কি এয়ারলাইন্সে কাজ করেছিলেন। মার্চ মাসে একটি মেডিকেল পরীক্ষায় স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকায় তিনি পাস করেছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত