ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশ্বাস মিয়ানমারের রাষ্ট্রদূতের

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশ্বাস মিয়ানমারের রাষ্ট্রদূতের

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কাও সো মো

মিয়ানমারের রাখাইনে শান্তি-শৃঙ্খলা ফিরলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কাও সো মো।

রোববার (৬ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন মিয়ানমারের রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, রাষ্ট্রদূত নতুন পদ গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান এবং তার মেয়াদে বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন।

রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘাতের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নতুন করে অনুপ্রেবেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের মাতৃভূমিতে দ্রুত, স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে ফিরিয়ে নেওয়ার ওপর জোর দেন।

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংঘর্ষ এবং মিয়ানমার থেকে বাংলাদেশে সশস্ত্র ব্যক্তিদের অনুপ্রবেশ রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র সচিব।

উভয় পক্ষ বাণিজ্য, শিপিং সংযোগ, জ্বালানি এবং কৃষির মতো ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত