ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার গণহত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণহত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (ফাইল ফটো)

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণহত্যার সঙ্গে জড়িত এবং মামলায় দোষী সাব্যস্ত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় এপিবিএন সদর দপ্তরে শহিদ মীর মুগ্ধের স্মরণসভা, মিলাদ মাহফিল এবং মীর মুগ্ধ হল ও এবিপিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নেতারা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ৫, ৬ ও ৭ আগস্ট পালিয়ে গেছেন। এই তিন দিনে তারা পালিয়েছেন। তবে, এখন পালানো কঠিন হয়ে গেছে। বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, এখন পুলিশ বাদী হয়ে কোনো মামলা করছে না। মামলাগুলো করছে সাধারণ জনগণ।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনুসন্ধানে যে দোষী সাব্যস্ত হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেকের চিকিৎসা সরকার করবে। প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। কোনোকিছুতেই কার্পণ্য করা হবে না। ইতোমধ্যে গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার এবং যারা এখনো আহত আছেন, নানাভাবে তাদের পাশে দাঁড়িয়েছে সরকার।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত