ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ‘কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনও ধরা পড়েনি’

‘কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনও ধরা পড়েনি’

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন

সারা দেশে কারাগার থেকে ৫ আগস্টের সহিংসতার মধ্যে পালিয়ে যাওয়া বেশিরভাগ আসামি ফিরে আসলেও এখনও ৫০০ জনের মতো পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।

এছাড়াও লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও কিছু অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২ অক্টোবর) বিকালে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

এ সময় কারা মহাপরিদর্শক জানান, সারা দেশে নতুন কারাগার নির্মাণে যে সকল ঠিকাদার অপারগ হবেন, নিয়ম অনুযায়ী তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। কারাগারে বন্দিদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমাণ বৃদ্ধির জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া আছে বলেও জানান তিনি।

কারাগার পরিদর্শন শেষে সভায় যোগদান করেন কারা মহাপরিদর্শক। সভায় ময়মনসিংহ ও জামালপুর জেলা কারাগারের কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত