ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা ভারতের কাছে হেরে বাংলাদেশ রানার্স-আপ

ভারতের কাছে হেরে বাংলাদেশ রানার্স-আপ

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা হলো না বাংলাদেশের কিশোরদের। আজ সোমবার ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে তারা।

ফাইনালে শুরু থেকেই ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে বাংলাদেশের কিশোররা। সেই লড়াইয়ে প্রথমার্ধ থাকে গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে গোল হজম করে খেই হারায়।

বিরতির পর ৫৮ মিনিটে কর্নার পায় ভারত। কর্নার থেকে আসা বলে হেড নিয়ে জালে জড়ান মোহাম্মদ কাইফ। এরপর ম্যাচের যোগ করা সময়ে (৯০+৫) বক্সের কাছ থেকে জোরালো শটে গোল করে ব্যবধান বাড়ান নাজমুল হুদা ফয়সাল। তাতে ২-০ ব্যবধানের জয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয় তাদের।

এবারের আসরে ‘এ’ গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছিল বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল লাল-সবুজের জার্সিধারী কিশোররা। কিন্তু শিরোপা জেতা হলো না তাদের।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত