ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাদেশ মাগুরার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

মাগুরার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

তিন চাকার যান চলাচল বন্ধের দাবি

তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে মাগুরার অভ্যন্তরীণ রুটে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা বাস মালিক সমিতি। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস মালিক সমিতির নেতারা বলছেন, সড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবি জানানো হচ্ছিল দীর্ঘদিন ধরে। দাবি পূরণ না হওয়ায় জেলার চার উপজেলার অভ্যন্তরীণ রুটে সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

গোলাম শেখ নামের এক যাত্রী বলেন, মাগুরায় দীর্ঘদিন ধরে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা দাবি করে আসছিলেন বাস মালিক সমিতির নেতারা। তিন চাকার যান চলাচলের কারণে তারা যাত্রী কম পাচ্ছেন বলে অভিযোগ।

বাস মালিক হোসেন আলী বলেন, প্রায় এক মাস হলো একটি বাস মেরামতে ৬০ হাজার টাকা খরচ করেছি। এখনো খরচের টাকা তুলতে পারিনি। প্রতিদিনই লোকসান গুণতে হচ্ছে। এর কারণ তিন চাকার যানবাহন। সড়কে তাদের কারণে আমরা কোনো যাত্রী পাই না।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদ হোসেন বলেন, সড়কে তিন চাকার যান চলাচলের কারণে বাস মালিকরা চরম হুমকির মুখে পড়েছেন। শ্রমিকদের মজুরিসহ খরচের টাকা উঠানো যাচ্ছে না।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত