ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা নভেম্বরে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত

নভেম্বরে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত

নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসিসি’র সভায় কুয়ালালপুরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে সাড়া দিয়েছে এসিসি। এ বছরের জুলাইয়ে যেই সিরিজটি হওয়ার কথা ছিল সেটিই নভেম্বরে অনুষ্ঠিত হবে।

সিরিজের সূচি আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে এসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও বিষয়টি নিশ্চিত করেছেন। শারজাহতে হবে তিন ম্যাচের এই সিরিজ। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। দুদিন বিরতির পর দ্বিতীয় ওয়ানডে হবে ৯ নভেম্বর। তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কেবল তিনটি ওয়ানডে খেলার সূচি ছিল বাংলাদেশের। সেটাও এ বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে আফগানিস্তানকে খেলার প্রস্তাব দেয় বিসিবি।

নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। সেখানে দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে। আফগানিস্তানের বিপক্ষে এবারই প্রথম দ্বিপক্ষীয় অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ। দুই দল এখন পর্যন্ত ১৬ ওয়ানডে খেলেছে। যেখানে বাংলাদেশ জিতেছে ১০টি, আফগানিস্তান ৬টি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত