ঢাকা রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ‘পূর্ণ শক্তি’ নিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশ নেতানিয়াহুর

‘পূর্ণ শক্তি’ নিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশ নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের সেনাবাহিনীকে ‘পূর্ণ শক্তি’ নিয়ে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার নেতানিয়াহুর দপ্তর এ তথ্য জানিয়েছে।

নেতানিয়াহুর দপ্তর আরো জানিয়েছে, বুধবার রাতের যুদ্ধবিরতি যে আহ্বান পশ্চিমা মিত্ররা জানিয়েছিল তাতে সাড়া দেননি নেতানিয়াহু।

আন্তর্জাতিক ১২ মিত্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় বলেছে,যুদ্ধবিরতির খবর সত্য নয়। এটি একটি আমেরিকান-ফরাসি প্রস্তাব, যার প্রতি প্রধানমন্ত্রীও সাড়া দেননি। উত্তরে লড়াইকে মধ্যম পর্যায়ের করার অনুমিত নির্দেশনার খবরটিও সত্যের বিপরীত।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরো বলেছে, ‘তার কাছে উপস্থাপিত পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী আইডিএফকে (ইসরায়েলি বাহিনী) পূর্ণ শক্তির সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত