ঢাকা শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে সফর, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত ২১ দিনে ২১৬টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯২ জন

২১ দিনে ২১৬টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯২ জন

যৌথ বাহিনীর অভিযান

প্রতীকী ছবি

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে ২১ দিনে সারা দেশে ২১৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। এই অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ১১টি রিভলবার, ৬২টি পিস্তল, ১৩টি রাইফেল, ২৮টি শটগান, ৬টি পাইপগান, ২৩টি শুটার গান, ২০টি এলজি, ৩১টি বন্দুক, একে-৪৭ একটি, গ্যাস গান দুটি, চায়নিজ রাইফেল একটি, এয়ারগান চারটি, কাঁদানে গ্যাসের লঞ্চার দুইটি, এসএমজি পাঁচটি, এসবিবিএল পাঁচটি এবং থ্রি-কোয়ার্টার দুটি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত