ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হচ্ছে: তারেক রহমান

দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হচ্ছে: তারেক রহমান

তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ষড়যন্ত্রকারী- দুষ্কৃতকারীরা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের পৈশাচিক কায়দায় সেনা সদস্য তানজিম ছরোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) লেফট্যানেন্ট তানজিম ছরোয়ারের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিবৃতিতে তারেক রহমান বলেন, সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিল। এসব দুষ্কৃতকারীকে কঠোর হাতে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তানজিম ছরোয়ার নির্জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি নিহতের রুহের মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে মো. তানজিম ছরোয়ার নির্জন নামে সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট নিহত হয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত