ঢাকা বৃহস্পতিবার ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে সফর, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বটচুনা চান্দের হাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ওই বিএসএফ সদস্যকে আটক করে চান্দের হাট বিওপিতে নিয়ে আসেন বিজিবি সদস্যরা। আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপকুমার দাস। তিনি বিএসএফে কন্সটেবল পদে কর্মরত।

বিজিবি সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বাংলাদেশের সীমান্তে দেখতে পেয়ে বিএসএফ সদস্যকে আটক করেন বিজিবির সদস্যরা। দুপুর আড়াইটায় এ বিষয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকের পর বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হবে।

৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ায় এক বিএসএফ জাওয়ানকে আটক করা হয়েছে। ওই বিএসএফ সদস্য জানিয়েছেন, তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত