ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার আরও ৩ হত্যা মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-সাদেক-শাজাহান

আরও ৩ হত্যা মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-সাদেক-শাজাহান

সালমান এফ রহমান, আনিসুল হক, সাদেক খান ও শাজাহান খান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, সাদেক খান ও শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর শেরেবাংলা নগর থানা ও তেজগাঁও থানার পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরদিকে, শাজাহান খান ও সাদেক খানকে তেজগাঁও থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওই চারজনের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগেও তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত