ঢাকা রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাদেশ কটিয়াদীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

কটিয়াদীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ফাইল ফটো

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিষধর সাপের কামড়ে আফজাল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে তার মৃত্যু হয়।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আফজাল হোসেন উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের মো. মিলন মিয়ার বড় ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সন্ধ্যার পর আফজাল হোসেন কাজীর বাজারে বসে ছিলেন। এর মধ‌্যে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের ঝোপে যান। সেখানে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। কিন্তু বিষয়টি খুব একটা আঁচ করতে না পারায় সময় বাড়ার সাথে সাথে তার শরীরে বিষক্রিয়া বাড়তে থাকে। পরে স্থানীয় কবিরাজের চিকিৎসায় তার বাড়িতে ঝাড়ফুঁক করতে থাকেন। একপর্যায়ে শরীরে বিষক্রিয়া খুব বেশি বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে দ্রুত বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত