ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেপ্তার

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিএমপি’র গোয়েন্দা শাখার একটি দল চট্টগ্রামের খুলশী এলাকা থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া মশিউরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। ৫ আগস্টের আগে তিনি ডিএমপি’র গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার ছিলেন।

জানা যায়, অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৮টি হত্যা মামলা দায়ের হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়। এরপর থেকে তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে ঢাকা নিয়ে গেছে বলে জানা গেছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত