ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত হত্যা মামলায় দস্তগীর গাজী ৫ দিনের রিমান্ডে

হত্যা মামলায় দস্তগীর গাজী ৫ দিনের রিমান্ডে

গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পারভেজ হোসেন (২৩) নিহত হওয়ার ঘটনায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে যুবক পারভেজ হোসেন (২৩) নিহত হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি গাজী গোলাম দস্তগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।

গত ২২ আগস্ট পারভেজ হোসেন হত্যার ঘটনায় তাঁর বাবা সোহরাব হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলা নং- ২০(৮)২৪।

গত ১৯ জুলাই বিকেল ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ভূঁইগড় এলাকায় মিছিল করার সময় পারভেজ হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর মাহমুদপুর এলাকায়। ফতুল্লা থানায় মামলার বাদী সোহরাব হোসেন এজাহারে উল্লেখ করেন, ১৯ জুলাই বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম ও গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদসহ (টিটু) ১৭৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৮০ জন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। শামীম ওসমানের নির্দেশে আসামিরা ককটেল বিস্ফোরণ ও গুলি করেন। পারভেজ ওই স্থান অতিক্রম করার সময় অয়ন ওসমান অস্ত্র দিয়ে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত