ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শূড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মুকাদ্দেস মোল্ল্যা (৬০), তার ভাবি হাসিনা বেগম (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ঝড়-বৃষ্টিতে মুকাদ্দেস মোল্ল্যার পেঁপে গাছ ভেঙে যায়। রাতে ভাঙা পেঁপে গাছ ঠিক করতে গেলে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

সোমবার সকালে হাসিনা বেগম ও রেশমা খাতুন মুকাদ্দেস মোল্ল্যাকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যান। সে সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাপস কুমার বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত