ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ রাজনীতি পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

জেল থেকে বের হওয়ার দুই দিন পরই নিজের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

রোববার (১৫ সেপ্টেম্বর) দিল্লিতে একটি দলীয় সভায় তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। খবর এনডিটিভির।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, দুই দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি। জনগণ রায় না দেওয়া পর্যন্ত আমি চেয়ারে বসব না।

তিনি আরও বলেন, আমি আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি। এখন জনতার আদালত থেকে ন্যায়বিচার পেতে চাই।

দিল্লিতে নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। কেজরিয়াল বলেন, আমি দিল্লির জনগণকে জিজ্ঞাসা করতে চাই, কেজরিওয়াল কি নির্দোষ নাকি দোষী? আমি যদি কাজ করে থাকি তবে আমাকে ভোট দিন।

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর কেজরিওয়ালের আসনে কে বসবেন তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। কেজরিওয়াল কেবল জানিয়েছেন, দলের মধ্যে থেকেই কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে। তবে কে হতে পারেন তা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন আম আদমি পার্টির এই প্রধান।

আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে ৬ মাস কারাবন্দি থাকার পর গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জামিনে মুক্তি পান কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন। এরপর আজ রোববার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত