ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু

ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু

সাদিকা রহমান মেঘলা

শোবিজের নতুন মুখ সাদিকা রহমান মেঘলা আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন মেঘলার ছোট বোন রুখসানা।

নবাগত অভিনেত্রী মেঘলা সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন। রুপালি পর্দার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল তার। একটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছিলেন মেঘলা। স্বপ্ন পূরণের আগেই পাড়ি জমালেন পরপারে।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে মারা গেছেন এই অভিনয়শিল্পী।

মেঘলার ছোট বোন রুখসানা বলেছেন, ‘দুই দিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়িতে এসেছিল। রাতে ঘুমানোর আগে বলছিল, পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দিই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠান্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে নিশ্চিত হই। আজ (১৩ সেপ্টেম্বর) বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

মেঘলা ঢাকার শ্যামলীতে থাকতেন। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনায় বেড়ে ওঠা তার। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই মডেলিংয়ে নাম লেখান তিনি। নিচ্ছিলেন সিনেমার প্রস্তুতি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত