ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আরওকৃষ্টি-কালচার শহিদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না

শহিদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম (ফাইল ফটো)

গণঅভ্যুত্থানে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘শহিদদের স্মরণসভাটি ১৪ তারিখে হচ্ছে না। তারিখ পরে ঠিক করা হবে।’

তথ্য উপদেষ্টা জানান, আন্দোলনে সাংবাদিক মারা গেছেন ৫ জন, আহত হয়েছেন ৯৮ জন। এটা প্রাথমিক তালিকা।

তিনি বলেন, এই স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। স্মরণসভার জন্য যে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তা খরচ হবে মূলত ঢাকায় শহিদদের পরিবারের থাকা-খাওয়ার জন্য।

মো. নাহিদ ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের তালিকা করছে। আজকে পর্যন্ত নিহত ৭২৮ জনের তালিকা এসেছে, ২০ হাজার ২৬৩ জন আহত। চূড়ান্ত তালিকা আসার পর স্মরণসভার তারিখ ঠিক করা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের সব প্রকল্প রিভিউ করতে কমিটি গঠন করা হয়েছে। আগের সরকারের সময় মন্ত্রণালয়ের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং শহিদ মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে ৭ সদস্যের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’।

মো. নাহিদ ইসলাম বলেন, প্রশাসনে স্থবিরতা আছে। আমাদের সবাই অসহযোগিতা করছে। নানা ধরনের আন্দোলন, দাবি-দাওয়া আমাদের কাছে আসছে। তবে, সেক্রেটারিয়েট ক্যু হওয়ার কোনো আশঙ্কা নেই। আমরা দ্রুত প্রশাসনের স্থবিরতা কাটিয়ে উঠব।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত