ঢাকা শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ রাজনীতি নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির

নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির

দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি।

রোববার (৮ সেপ্টেম্বর) দলের জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আপনাদের অধীনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও গাড়িসহ অন্য যেকোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে। এই সমস্ত শোভাযাত্রার কারণে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মীসভা অথবা জনসভা অনুষ্ঠিত হয়, সেই এলাকায় ঊর্ধ্বতন  নেতাদের আগমণ ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানযটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়-যা কোনোভাবেই কাম্য হতে পারে না।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

দলীয় নেতাকর্মীদের বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রঙ বেরঙের পোষ্টার, ব্যানার, ফেষ্টুন প্রদর্শন করছেন। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতারা নিজেদের ছবি সম্বলিত পোষ্টার প্রকাশ করছেন এবং ফেষ্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোষ্টার, ব্যানার, ফেষ্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশ প্রদান করা হচ্ছে।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত