ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার টেকনাফের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া গ্রেপ্তার

টেকনাফের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া গ্রেপ্তার

শাহজাহান মিয়া

টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সোমবার (৯ সেপ্টেম্বর) এক খুদে বার্তায় র‍্যাব জানিয়েছে, শাহজাহান মিয়া সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাতিজা। তিনি তালিকাভুক্ত মাদক কারবারি।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে টেকনাফে ছাত্রদের ওপর প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করার ভিডিও ফুটেজ রয়েছে শাহজাহান মিয়ার বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ অনেকগুলো মামলা রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

গত ১৮ আগস্ট টেকনাফ পৌরসভার কেকেপাড়া এলাকায় উপজেলা বিএনপির শীর্ষ নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে হত্যাচেষ্টার অভিযোগে বদি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদসহ ২০ জনকে আসামি করে মামলা হয়। সেই মামলায় বদিকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত