ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার যৌথ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২৫, অস্ত্র উদ্ধার ৫৩টি

যৌথ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২৫, অস্ত্র উদ্ধার ৫৩টি

প্রতীকী ছবি

চার‌দি‌নে যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার ও ৫৩টি অস্ত্র উদ্ধার করা হ‌য়ে‌ছে। গত ৪ সেপ্টেম্বর থে‌কে শ‌নিবার পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযা‌নে এসব অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্রধারী‌দের আটক করা হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব এই যৌথ অভিযান পরিচালনা ক‌রে।

পুলিশ সদর দপ্তর সূত্রের বরাত দি‌য়ে শ‌নিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চার‌দি‌নে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলভার দুইটি, পিস্তল ১৮টি, রাইফেল দুইটি, শটগান ১১টি, পাইপগান একটি, শুটারগান ছয়টি, এলজি তিনটি, বন্দুক তিনটি, একে ৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি ও এসবিবিএল তিনটি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত