ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ ফটো ফিচার গ্যালারী ‘আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম’

‘আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম’

ভারতীয় টিভি ও চলচ্চিত্রাভিনেত্রী শামা সিকান্দার। ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’ টিভি সিরিয়ালে ‘পূজা’ চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান। পরবর্তীতে বলিউডে পা রাখেন। অভিনয় করেছেন আমির খান, ফারদিন খান, মনীষা কৈরালা অভিনীত সিনেমায়ও।

গত কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন শামা সিকান্দার। তবে কী কারণে লাইট-ক্যামেরা অ্যাকশন থেকে দূরে, তা নিয়ে টু শব্দও করেননি এই অভিনেত্রী। অবশেষে নীরবতা ভেঙে আড়ালের গল্প বললেন শামা।

পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দিয়েছেন শামা সিকান্দার। এ আলাপচারিতায় অভিনেত্রী বলেন, ‘আমি পুড়েছি আর এ কারণেই চলে যাওয়ার (মিডিয়া থেকে) সিদ্ধান্ত নিই। আমি দীর্ঘ সময় বিরতিহীনভাবে কাজ করেছি। এটি আমার মানসিক স্বাস্থ্যের ওপরে প্রভাব ফেলেছিল।’

হতাশাগ্রস্ত শামা আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অস্বস্তি বোধ করছিলাম এবং বাইরে যাওয়াও বন্ধ করে দিয়েছিলাম। সামাজিক অনুষ্ঠানে যাওয়াও বন্ধ করে দিয়েছিলাম। আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম, এমনকি আত্মহত্যার চেষ্টাও করেছিলাম। সৌভাগ্যক্রমে আমার বাবা-মা আমাকে বাঁচিয়েছিলেন।’

৪৩ বছর বয়সি শামার বন্ধু-বান্ধবও কম। তার দুঃসময়ে বন্ধুরাও পাশে ছিলেন না। কারণ কারো সঙ্গে যোগাযোগের আগ্রহ হারিয়ে ফেলেছিলেন তিনি। যদিও শামার মানসিক স্বাস্থ্যের খবর জানতে পেরে তার কিছু বন্ধু নিজেদের অপরাধী ভাবতে থাকেন।

রাজস্থানে জন্মগ্রহণ করেন শামা সিকান্দার। যদিও তার ১০ বছর বয়সে পুরো পরিবার মুম্বাই চলে যায়। ২০০৩ সালে সনি টেলিভিশনের ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’ টিভি ধারাবাহিকে পূজা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন শামা। ১৯৯৮ সালে ‘প্রেম আগান’ শিরোনামের বলিউড সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেন। ১৯৯৯ সালে মুক্তি পায় বলিউডের ‘মান’ সিনেমা। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন আমির খান।

শামা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাইপাস রোড’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। এরপর আর কোনো সিনেমা কিংবা ওয়েব সিরিজে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত