ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু রাওয়ালপিন্ডিতে বৃষ্টি: পঞ্চম দিনেও নেই সুখবর

রাওয়ালপিন্ডিতে বৃষ্টি: পঞ্চম দিনেও নেই সুখবর

রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টির বাগড়া চলছেই। দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় ও তৃতীয় দিন খেলা হলেও চতুর্থ দিনের শেষ বিকেল ভেসে যায় আলোকস্বল্পতা ও বৃষ্টির তোড়ে।

পাকিস্তানকে অল্পরানে আউট করে ১৮৫ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই টার্গেটে ব্যাট করতে নেমে আলোকস্বল্পতা ও বৃষ্টি আসার আগ পর্যন্ত বাংলাদেশ বিনা উইকেটে ৪২ রান তুলে। জিততে পঞ্চম ও শেষদিনে বাংলাদেশকে করতে হবে আরও ১৪৩ রান।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা বড় আশা নিয়ে অপেক্ষায় আছেন। পঞ্চম দিনে বাংলাদেশ আরও একবার পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়বে। কিন্তু ক্রিকেটপ্রেমীদের জন্য নেই সুখবর। আগামীকাল মঙ্গলবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি বেশ বেশি। রাওয়ালপিন্ডিতে পঞ্চম দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৩ শতাংশ। শুধু তাই নয়, বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ।

দিনের তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত হবে ৩০ থেকে ৩১ ডিগ্রির মতো। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১ কিলোমিটার। আর দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ২৪ কিলোমিটার।

৬৯ শতাংশ আকাশ মেঘে ঢাকা থাকবে। এদিন ২.৯ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সময়ের হিসেবে ১ ঘণ্টা ৫০ মিনিট।

এখন দেখার বিষয় বৃষ্টির হানা থামলে শেষ পর্যন্ত কতো ওভার খেলা হতে পারে এবং সেই সময়ে বাংলাদেশ কাঙ্খিত জয়টি তুলে নিতে পারে কিনা। অবশ্য বৃষ্টির কারণে শেষ পর্যন্ত না জিতলেও খুব বেশি ক্ষতি নেই। সিরিজ বাংলাদেশের পকেটেই যাবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত