ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন বদনাম করায় বিয়ে হচ্ছে না কঙ্গনার

বদনাম করায় বিয়ে হচ্ছে না কঙ্গনার

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রাণৌত। কোনো না কোনো বিষয় নিয়ে বছরজুড়ে আলোচনায় থাকেন তিনি। হয় কারো সঙ্গে ঝগড়া করেন, নয়তো বা কোনো বিস্ফোরক মন্তব্য করে বসেন।

ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কঙ্গনা রাণৌত। কিন্তু তা পরিণয় পায়নি। প্রেমের সম্পর্কে জড়িয়ে বহুবার জলঘোলা করেছেন। সবকিছু ছাপিয়ে ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী এখনো ব্যাচেলর।

‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কঙ্গনা। সেখানে নিজের বিয়ে নিয়ে নানা কথা ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

অভিনেতা নাকি রাজনীতিবিদ— ব্যক্তিগত জীবনে আপনি কাকে বিয়ে করতে চান? দর্শকের এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা রাণৌত বলেন, ‘আমি এখন এ বিষয়ে কী বলব? বিয়ে নিয়ে আমার মতামত খুব ভালো, আমি মনে করি সবারই একজন সঙ্গী থাকা উচিত।’

মানুষ বদনাম করার কারণে বিয়ে হচ্ছে না কঙ্গনার। এ তথ্য জানিয়ে ‘কুইন’ অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, আমার বাচ্চা নেওয়ার সময় হয়েছে। কিন্তু মানুষ আমার নামে এত বদনাম করেছে যে, আমার বিয়ে হচ্ছে না। আমার বিরুদ্ধে এত মামলা আছে যে, যখনই আমি কারো সঙ্গে কথা বলা শুরু করি, তখনই আমার বাড়িতে পুলিশ আসে বা আমাকে সমন পাঠানো হয়। একবার সমন পাঠানো দেখে আমার হবু শ্বশুর-শাশুড়ি বাড়ি থেকে পালিয়ে যায়। এসব বিষয় প্রভাব ফেলেছে। আমি মজা করছি না।’

কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি।

‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি পরিচালনাও করেছেন এই অভিনেত্রী।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত