ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ইসরায়েলের ৯ সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা

ইসরায়েলের ৯ সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা

ইসরায়েলের ৯টি সামরিক স্থাপনায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। গোষ্ঠীটি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার সকালে ইসরায়েলে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে সবচেয়ে বড় রকেট হামলা ছিল এটি। মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলের ছয়টি সামরিক অবস্থানে কাতিউশা এবং ফালাক রকেট ছুড়েছে। তবে হিজবুল্লাহর সম্প্রচারমাধ্যম আল-মানার টেলিভিশন একযোগে ১০০টিরও বেশি রকেট ছোড়ার খবর দিয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তারা ইসরায়েলের উত্তর কমান্ডের সদর দপ্তর, একটি গোয়েন্দা সদর দপ্তর এবং একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালিয়েছে।

একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, হিজবুল্লাহ একসাথে অন্তত ৩০টি আক্রমণকারী ড্রোন দিয়ে গুলিবর্ষণ করেছে, যা এখন পর্যন্ত গ্রুপের সবচেয়ে বড় ড্রোন হামলা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত