ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ শিক্ষকদের বেতন আসবে মোবাইলে

শিক্ষকদের বেতন আসবে মোবাইলে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বেতনের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের কেন্দ্রীয় পলিসির অংশ হিসেবে সরকার টু পারসন (জিটুপি) প্রকল্পের মাধ্যমে এই টাকা পৌঁছে দেয়া হবে।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, অর্থ মন্ত্রণালয়ের একটি পলিসি রয়েছে। জিটুপি’র মাধ্যমে পেমেন্ট দেয়া হবে। বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা চূড়ান্ত হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এই সেবা পেতে এমপিওভুক্ত শিক্ষকদের মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ওই তালিকা ধরে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত