ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ চুয়াডাঙ্গায় বাওড় সদস্যদের নির্যাতনের অভিযোগে যুবলীগের বিরুদ্ধে বিক্ষোভ

চুয়াডাঙ্গায় বাওড় সদস্যদের নির্যাতনের অভিযোগে যুবলীগের বিরুদ্ধে বিক্ষোভ

মো. মিঠুন মাহমুদ, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার ভান্ডারদহ বাওড়ের সদস্যদের নির্যাতন, হামলা, অপহরণ ও মাছ ধরার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (২৯ আগস্ট) রাতে জেলার সদর উপজেলার ভান্ডারদহ গ্রামে বাওড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময়ে বাওড়ের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ গ্রামে ৩৩৩ বিঘা জমিতে রয়েছে একটি বাওড়। সরকারিভাবে লিজ নিয়ে স্থানীয়রা সমিতির মাধ্যমে বাওড়ে মাছ চাষ করেন। বেশ কয়েক মাস ধরে যুবলীগের নেতা-কর্মীরা বাওড় থেকে জোরপূর্বক মাছ ধরা, বাওড়ের সদস্যদের মারপিট, অপহরণ ও ভয়ভীতি দেখাচ্ছে।

এর প্রতিবাদে আজ রাতে ভান্ডারদহ বাওড়ের সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সেই সাথে দোষীদের বিচারে আওতায় নিয়ে আসার দাবি জানান তারা।

বাওড়ের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, যুবলীগের নেতা-কর্মীরা বাওড়ের সদস্যদের নির্যাতন, হামলা, মারপিট ও জোর করে মাছ ধরে নিয়ে যাচ্ছে। আমরা এর বিচার চাই। সমিতির সকল সদস্যদের নিরাপত্তা চাই আমরা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত