ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ পহেলা সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় চলবে গণপরিবহন: সেতুমন্ত্রী

পহেলা সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় চলবে গণপরিবহন: সেতুমন্ত্রী

পহেলা সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় চলবে গণপরিবহন। শনিবার (২৯ আগস্ট) বিআরটিএ এবং সড়ক কর্মকর্তাদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, এতদিন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের যে নিয়ম ছিল, সেটিও তুলে দেয়া হচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, পরিবহনগুলোকে কয়েকটি শর্ত মেনে চলাচল করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বা দাঁড়ানো যাত্রী বহন করা যাবে না।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৪ মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। তবে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলায় বাস, লঞ্চ ও রেল চলাচল ৩১ মে থেকেই চালু করার অনুমতি দেয়া হয়। এ সময় বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেয়া হয়।

সম্প্রতি পরিবহন মালিকরা সম্পূর্ণ ধারণ ক্ষমতায় পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত