ঢাকা বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ গান্ধীর চশমা, দাম উঠল আড়াই কোটি টাকা!

গান্ধীর চশমা, দাম উঠল আড়াই কোটি টাকা!

সোনার পাত বসানো গোলাকৃতি চশমা। নিলামে সেই চশমা কিনতেই কার্যত হুড়োহুড়ি পড়ে গেল। চড়া দাম হাঁকলেন একের পর এক সম্ভাব্য ক্রেতা। নিলামঘরে টাকার লড়াইয়ের পর অবশেষে বিক্রি হল চশমাটি। সর্বোচ্চ দাম উঠল ২ লক্ষ ৬০ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা। সোনার পাত বসানো একটা চশমার এত্ত দাম? হবেই না বা কেন? চশমাটি যে খোদ মোহনদাস করমচাঁদ গান্ধীর।

শুক্রবার ইংল্যান্ডের ইস্ট ব্রিস্টল অকশনস হাউসে নিলামে ওঠে গান্ধীর চশমা। সেখানেই প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা দাম ওঠে চশমাটির। এর আগে ইস্ট ব্রিস্টল অকশনসের নিলামে কোনও সামগ্রীর এত দাম ওঠেনি। নিলামের দায়িত্বে থাকা অ্যান্ডি স্টো জানিয়েছেন, ‘এই চশমাটি শুধুমাত্র নিলামের রেকর্ড হিসেবেই পরিচিত থাকবে না, এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। আমার ৪ সপ্তাহ আগেই চশমাটি হাতে পেয়েছি। এক বয়স্ক ভদ্রলোক আমাদের লেটারবক্সে চশমাটি রেখে গিয়েছিলেন। এই চশমাটি স্বয়ং গান্ধীজি তাঁর আত্মীয়কে দিয়েছিলেন।’

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন ১৯১০ থেকে ১৯৩০ সালের মধ্যে কোনও এক সময় এই চশমাটি ব্যবহার করতেন গান্ধীজি। সেই সময় ব্রিটিশ পেট্রোলিয়ামের এক কর্মীকে নিজের চশমাটি উপহার হিসেবে দিয়েছিলেন তিনি। সেই কর্মীর মাধ্যমেই চশমাটি ইংল্যান্ডে তাঁর পরিবারের হাতে পৌঁছয়। এখন গান্ধীজির চশমাটির নতুন মালিকও ইংল্যান্ডের বাসিন্দা। যদিও দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বাসিন্দা ওই ক্রেতার নাম প্রকাশ করেনি ইস্ট ব্রিস্টল অকশনস হাউস।

সোনার পাত বসানো গোলাকৃতি চশমাটি মাহাত্মা গান্ধীর ভাবমূর্তির সঙ্গে জুড়ে গিয়েছে। প্রায় সব ছবি বা মূর্তিতে এই চশমা পরেই দেখা যায় গান্ধীজিকে। উনবিংশ এবং বিংশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রথম এই ধরনের চশমার চল শুরু হয়। ইংল্যান্ডে আইন নিয়ে পড়ার সময় থেকেই এই ধরনের চশমা পড়তে শুরু করেন তিনি। তারপর থেকেই গান্ধী চশমা হিসেবে পরিচিত গোলাকৃতি চশমাটি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত