ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ রাজশাহীতে ড্রেনে ভাসছে টাকা, কুড়িয়ে নিতে মানুষের ভিড় (ভিডিও)

রাজশাহীতে ড্রেনে ভাসছে টাকা, কুড়িয়ে নিতে মানুষের ভিড় (ভিডিও)

রাজশাহীর শিরোইল এলাকায় সিটি করপোরেশনের ড্রেনে পাওয়া গেছে টাকা। দশটাকা, বিশটাকার পাশাপাশি পাঁচ’শ এমনকি হাজার টাকাও কুড়িয়ে পাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সকাল থেকেই নগরীর শিরোইল থেকে ভদ্রা মোড় এলাকা পর্যন্ত ড্রেনে এই টাকা ভেসে আসার খবর পাওয়া যায়। ড্রেনে টাকা পাওয়ার খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে দলে দলে সেখানে লোকেরা ভিড় জমায়। টাকা পেতে অনেককেই ড্রেনে নেমে টাকা খুঁজতে দেকাগেছে। স্থানীয়রা কেউ কেউ মোটা টাকা পাওয়ারও দাবি করেন। পরে খোঁজ নিয়ে জানাযায় ওই এলাকার অবস্থিত রাজশাহী সড়ক পরিবহনের অফিস থেকে সকালে প্রায় চার বছরের পুরনো নস্ট কিছু কাগজ পত্র ড্রেনে ফেলা হয়। এর মধ্যে রশিদ, ফরম, মরনত্তর তহবিল ফরম ও অন্যান্য চালান পত্র ছিলো। এসব কাগজের ভাজে এসব টাকা পাওয়া যাচ্ছে দাবি করছেন ঘটনাস্থলে টাকা খুঁজতে আসা লোকেরা।

আর রাজশাহী সড়ক পরিবহনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিলহক টিটো জানিয়েছেন চারবছর পূর্বে ক্যশিয়ার শামসুজ্জোহা বকুলের থেকে দুই লাখের কিছু বেশি টাকা খোয়া যায় তবে পুরনো কাগজের সাথে সেই টাকায় ড্রেনে ফেলা হয়েছেকি না সে বিষয়ে নিশ্চিত বলতে পারেনি প্রতিষ্ঠানটির কোন নেতৃবৃন্দ। এ নিয়ে য়েন গুজব ছড়িয়ে না পড়ে সে কারনে পুলিশ এসে সকলকে সরিয়ে দেয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত