ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ মহেশপুরে প্রতারক চক্রের ৩ সদস‍্য আটক

মহেশপুরে প্রতারক চক্রের ৩ সদস‍্য আটক

আবদুর রহিম, ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুরে বহু অপকর্মের হোতা প্রতারক মোস্তফা কামালসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

জানা গেছে উপজেলার স্বরুপপুর ইউপির কুশাডাঙ্গা গ্রামে বসবাসকারী মোস্তফা কামাল নামের এক ভুয়া ভন্ড কবিরাজ এলাকার সহজ সরল মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারনার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী তার বিরুদ্ধে ফুসে উঠে মানববন্ধনসহ কুশাডঙ্গা গ্রামের আবু বক্কর ছিদ্দিকি নামের এক ব্যক্তি ঝিনাইদহ কোর্ট আদালতে মোস্তফা কামালের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ১৮ অক্টোবর দুপুরে মহেশপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় থানাধীন দত্তনগর পুলিশ ক্যাম্পের চৌকশ পুলিশ দল অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ০৩(তিন) সদস্য ১। মোঃ মোস্তফা কামাল(৪৫), ২। মফিজ উদ্দিন(৫৫), উভয় পিতা-মৃত নুর মোহাম্মদ, ৩। জুলফিকার আলী(৪৬), পিতা-মুন্তাজ আলী, সর্ব সাং-কুশাডাংগা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে আটক করে।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের নামে মহেশপুর থানায় মামলা হয়েছে যার নং-২৩। পরে তাদেরকে ঝিনাইদহ কোর্ট হাজতে পাঠানো হয়ছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত