ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ জামাইয়ের করা ঋণের চাপে শ্বশুরের আত্মহত্যা

জামাইয়ের করা ঋণের চাপে শ্বশুরের আত্মহত্যা

এবার জামাইয়ের করা ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক শ্বশুর। ঘটনাটি ঘটেছে পিরোজপুর পৌরসভার মৃক্তারকাঠী গ্রামে।

জানা যায়, নিজের শ্বশুরকে জামিনদার রেখে বিভিন্ন ব্যক্তির কাছে ঋণ নেন জামাই। এরপর জামাইয়ের নেয়া ঋণের চাপ সইতে না পেরে শ্বশুর আব্দুল ছালেক সরদার (৬০) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পিরোজপুর সদর উপজেলায় বাড়ির কাছের একটি গাছ থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত আব্দুল ছালেক পিরোজপুর পৌরসভার মৃক্তারকাঠী গ্রামের আব্দুল লতিফ সরদারের ছেলে।

এ ঘটনায় নিহত ছালেকের ছেলে শামীম সরদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

শামীম জানান, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে নিহতের জামাই নিজাম উদ্দিন পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়ে একটি ফাস্টফুডের দোকান দেন। এরপরও বিভিন্ন সময় শ্বশুরকের জামিনদার রেখে নিজাম অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছে। বর্তমানে এ ঋণের পরিমান ১৩ লক্ষাধিক টাকা।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে যায় নিজাম। তাকে না পেয়ে ঋণদাতারা বিভিন্নভাবে তার শ্বশুর ছালেককে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকে। সেই চাপ সইতে না পেরেই ছালেক আত্মহত্যা করেছে বলে দাবি শামীমের।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে।

এদিকে, সকালেই ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত