ঢাকা শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ আইপিএল’র নতুন স্পন্সর Dream 11

আইপিএল’র নতুন স্পন্সর Dream 11

জনপ্রিয় টি-২০ ক্রিকেট ফ্যাঞ্জাইজি লিগ হিসেবে পরিচিত IPL 2020-র টাইটেল স্পনসর হিসেবে উঠে এসেছে এবার নতুন নাম।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI-এর পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে যে, চলতি IPL-এর টাইটেল স্পনসরার হচ্ছে Dream 11। এর আগে IPL-এর টাইটেল স্পনসর হিসেবে VIVO বাতিল হওয়ার পরই উঠে আসছিল একাধিক নাম। সেই তালিকায় যেমন ছিল যোগগুরু রামদেবের পতঞ্জলি (Patanjali), তেমনই আবার শোনা যাচ্ছিল Unacademy এবং Byju’s-এর মতো একাধিক সংস্থা।

পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় চীনের আক্রমণে ভারতীয় জওয়ানদের শহিদ হওয়ার ঘটনার পর থেকেই দেশজুড়ে চীনা পণ্য নিষিদ্ধ করার দাবি জোরদার হচ্ছিল। কিন্তু BCCI যখন প্রথমবার ঘোষণা করে যে, IPL 2020 সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে, তখন টাইটেল স্পনসর হিসেবে চীনা স্মার্টফোন সংস্থা VIVO-র নামই বলা হয় বোর্ডের তরফে। আর তারপরই BCCI-এর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে মুখরিত হন দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন।

VIVO-র সঙ্গে IPL-এর টাইটেল স্পনসর হওয়ার জন্য ২০১৮ সালে ৫ বছরের একটি চুক্তি সাক্ষরিত হয়েছিল BCCI-এর। শেষমেশ চাপের মুখে এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয় BCCI। চীনা স্মার্টফোন সংস্থা VIVO-র সঙ্গে বার্ষিক ৪৪০ কোটি টাকার সেই চুক্তি ভঙ্গ করে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আরও পড়ুন: অকস্মাৎ অবসরের পর ধোনি মজে নতুন গাড়িতে! কিনলেন ₹68 লাখের ‘ফায়ারবার্ড’

চলতি মরশুমে অর্থাৎ IPL 2020-তে টাইটেল স্পনসর হিসেবে BCCI-কে ২২২ কোটি টাকা দেবে Dream 11 নামের ওই সংস্থা। IPL-এর চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল (Brijesh Patel) এই খবরটি নিশ্চিত করে জানিয়েছেন। তবে জানা গিয়েছে, দেশের আরও দুই নামজাদা সংস্থা Unacademy এবং Byju’s-কে পিছনে ফেলে IPL 2020-র টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে প্রথম স্থানটি দখল করেছে Dream 11। চলতি বছরে ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) খেলা হবে IPL 2020। এবারের IPL-এর ফাইনাল ম্যাচটি খেলা হবে ১০ নভেম্বর।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত