ঢাকা রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ চাকরি দেয়ার কথা বলে রিসোর্টে নিয়ে ধর্ষণ

চাকরি দেয়ার কথা বলে রিসোর্টে নিয়ে ধর্ষণ

চাকরি দেয়ার কথা বলে এক নারী পোশাকশ্রমিককে ধষর্ণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) গাজীপুরে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় শ্যামলী রিসোর্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

তারা হলেন- পাবনার চাটমোহর উপজেলার দাদিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ হাসান জনি (২৫) ও জয়দেবপুরের বিকেবাড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে রাকিব হাসান (২৭)।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, চাকরি দেওয়ার কথা বলে ওই নারী পোশাক শ্রমিককে হোতাপাড়া এলাকায় শ্যামলী রিসোর্টে নিয়ে যান জাহিদ হাসান জনি।

পরে তার বন্ধু রাকিবকেও সেখানে ডেকে নিয়ে যান। এরপর ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ওই পোশাকশ্রমিক থানায় মামলা করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত