ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ মুক্তির মেয়াদ বড়াতে হলে আবেদন করতে হবে

মুক্তির মেয়াদ বড়াতে হলে আবেদন করতে হবে

নির্বাহী আদেশে পাওয়া বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে হলে সরকারের কাছে আবেদন করতে হবে। জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। যিনি দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা মাথায় নিয়ে কারাবন্দি ছিলেন। তবে নির্বাহী আদেশে পাওয়া তার মুক্তির মেয়াদ প্রায় শেষ হয়ে আসছে।

মেয়াদ শেষ হলে খালেদা জিয়া কারাগারে ফিরবেন নাকি তার মুক্তির মেয়াদ বাড়ানো হবে, বাড়ানোর জন্য কোথায় আবেদন করতে হবে এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘যেহেতু সরকার নির্বাহী আদেশে তাকে আপাতত মুক্তি দিয়েছে, মুক্তি বলবো না বাইরে থাকার অনুমতি দিয়েছেন। সুতরাং এই সময়টা পার হলে সরকারের কাছে আবেদন করতে হবে। এখানে আদালতের কোনো বিষয় না।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত